সুপারচার্জার ব্যবসায় টেসলার সামনে হাজার কোটি ডলার!

২৭ আগষ্ট, ২০২৩ ২১:৩৬  

বিশ্বব্যাপী ইলেকট্রিক গাড়ির চাহিদা দ্রুতগতিতে বেড়েই চলেছে। আর সেই সাথে সম্প্রসারিত হচ্ছে এগুলোর জন্য সুপারচার্জার ব্যবসার। এরই ধারাবাহিকতায় আগামী কয়েক বছরের মধ্যেই সুপারচার্জার খাত হাজার কোটি ডলারের ব্যবসায় পরিণত হতে যাচ্ছে টেসলার জন্য। খবর গিজমোচায়না

বিনিয়োগপ্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ডান ইভস দাবি করেছেন, টেসলার সুপারচার্জার ব্যবসা প্রতিষ্ঠানটির মোট আয়ের ৩-৬ শতাংশে উন্নীত হবে ২০৩০ সালের মধ্যে, বাজার মূল্যে যা ১-২ হাজার কোটি ডলার।

টেসলার উত্তর আমেরিকায় নর্থ আমেরিকান চার্জিং স্ট্যান্ডার্ড (এনএসিএস) এরই মধ্যে কয়েকটি বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে।

ডিবিটেক/বিএমটি